ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার সময় চেকপোস্টে যাত্রীর মৃত্যু

হিলি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ২০:৩২আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২০:৩২

ভারতে ভ্রমণ শেষে দেশে ফেরার সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে রয়েল উদ্দিন (৪২) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। রয়েল উদ্দিন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার তাছির উদ্দিনের ছেলে।
 
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৮ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান রয়েল উদ্দিন। তিন দিনের ভ্রমণ শেষে সোমবার সকালে হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরছিলেন। ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে বিজিবির চেকপোস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। সব প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী