সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১০:০৬আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১০:০৬

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার চেয়ারম্যানের নাম আব্দুর রাজ্জাক মিলন। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আলহাজ আবু হোসেনের ছেলে মুচা মিয়া।

এপিবিএন সূত্রে জানা গেছে, ৮টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে আব্দুর রাজ্জাক ও তার সহযোগীর ঢাকায় যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাশ নেওয়ার সময় তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আটক দুই জনকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক ও তার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম