জেএমবির তিন সদস্যের যাবজ্জীবন, তিন জনের ১৪ বছর জেল

লালমনিরহাট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১৭:৫৬আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৭:৫৬

লালমনিরহাটে জেএমবির ছয় সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। একই আদালত ওই ছয় আসামির মধ্যে তিন জনকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। 

সন্ত্রাসবিরোধী আইনে সশ্রম কারাদণ্ড পাওয়া জেএমবি সদস্যরা হলো পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ী এলাকার আজিজার রহমান মাস্টারের ছেলে ফজলে রাব্বী, একই এলাকার নুর ইসলামের ছেলে সোহেল রানা, পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙা এলাকার খাদেম শাহের আলীর ছেলে মো. সাহিন, একই এলাকার আলাউদ্দিন মুন্সীর ছেলে শাহ আলম, জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে হাসান মাসুদ ও একই এলাকার কুড়িবিশ্বাস মাঠিয়ালপাড়া এলাকার এরশাদুল হকের ছেলে গোলাম রব্বী। এছাড়া একই মামলায় অস্ত্র আইনে ফজলে রাব্বী, মো. সাহিন ও হাসান মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

আলোচিত এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আজাহারুল ইসলাম ও শফিকুল ইসলাম আলাল। তাদের কারাগার হতে মুক্তি পেতে কোনও বাধা নেই বলেও আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।  

মামলার রায়, আদালত সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২ আগস্ট রংপুর র‌্যাব-১৩ এর একটি দল পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিসপাড়া এলাকার এমএম প্লাজা মার্কেটের ‘ডায়না ফ্যাশন টেইলার্স’ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, গুলি, বিভিন্ন নামে ২৪টি জিহাদি বইসহ ফজলে রাব্বী, মো. সাহিন, হাসান মাসুদ, শাহ আলম, সোহেল রানা, গোলাম রব্বানী, আজাহারুল ইসলাম ও শফিকুল ইসলাম আলালকে গ্রেফতার করা হয়। রংপুর র‌্যাবে কর্মরত এসআই আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন এবং আসামিদের পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, ‘জেএমবি সদস্য ফজলে রাব্বী, শাহিন, হাসান মাসুদ, শাহ আলম, সোহেল রানা ও গোলাম রাব্বীকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬(২) ঈ, ৭, ৮, ৯, ১০ ও ১৩ ধারা অনুযায়ী ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ জরিমানা, অনাদায়ে প্রত্যেককে উক্ত অপরাধে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই ঘটনায় অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯(এফ) ও ১৯(এ) ধারা অনুযায়ী হাসান মাসুদ, ফজলে রাব্বী ও মো. সাহিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘আসামিরা যতদিন হাজতবাস করেছেন। তা দণ্ড থেকে বাদ যাবে।’    

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘শুনেছি জেএমবির ছয় আসামিকে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড এবং ওই চয় জনের মধ্যে তিন জনকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালত দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।’

/টিটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী