দেশে যে পরিমাণে দুর্ঘটনা হচ্ছে, সহ্য করার মতো না: ইলিয়াস কাঞ্চন

নীলফামারী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২০:০৬

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘বাংলাদেশে যে পরিমাণে সড়ক দুর্ঘটনা হচ্ছে, সেটি সহ্য করার মতো না। পৃথিবীর অন্যান্য দেশে সড়ক দুর্ঘটনা খুব কম হয়, সে তুলনায় আমাদের দেশে অনেক বেশি। সেটি রোধ হবে তখনই, যখন আইন মেনে সবাই সড়কে চলাচল করবেন।’

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে জেলা শহরের অদূরে সদরের সংগলশী ইউনিয়নের দারোয়ানী সুতাকল বাজারে ভিসতা অ্যান্ড্রয়েড টিভির শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক হিসেবে শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত সবার উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের দেশে যখন আইনের কথা, নিয়ম ও শৃঙ্খলার কথা বলা হয়, তখন লোকজন বলেন কেউ তো আইন মানেন না। অন্তত আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার কথা শুনলেন তারা অন্তত আইন মেনে চলুন। তাহলে এ কথা আর কেউ বলতে পারবেন না। জীবনকে নিরাপদে রাখুন। একটি জীবন ঝরে যাওয়া মানে, একটি পরিবারের সারা জীবনের কান্না।’

তিনি বলেন, ‘আপনার ছেলে সন্তান সঠিকভাবে রাস্তায় মোটরসাইকেল চালাচ্ছে কি না, তা আপনাদেরকে দেখতে হবে, তদারকি করতে হবে। অভিভাবকরা যদি সন্তানদের ভালো করে বোঝাতে পারেন এবং বলেন, বয়স ১৮ হোক ড্রাইভিং লাইসেন্স নেও তারপর রাস্তায় বাইক চালাও।’ পরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দর্শকদের অনুরোধে একটি গান গেয়ে শোনান।

অনুষ্ঠানে দারোয়ানী বাজারে আল-ইয়াসা মোটরস অ্যান্ড ইলেকট্রনিকসের প্রোপাইটার মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পান্না ব্যাটারির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন ও ভিসতা ইলেকট্রনিকসের পরিচালক উদয় হাকিম প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী