নৌকাডুবির ৪৭ দিন: পাথর তোলার সময় ভেসে উঠলো শিশুর লাশ 

পঞ্চগড় প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৯:৩২আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৯:৩২

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনার ৪৭ দিন পর জয়া রাণী (৪) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) করতোয়া নদীর আউলিয়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জয়া রাণীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া এলাকায়। সে ওই এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।
এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ৭১ জনের লাশ উদ্ধার হলো। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী আর একজন নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন পাথর শ্রমিক করতোয়া নদীর তাঈলিয়া ঘাট এলাকায় পাথর উত্তোলন করছিলেন। পাথর তোলার যন্ত্রে পানির নিচ থেকে লাশটি ভেসে ওঠে। এ সময় শ্রমিকেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা লাশের পরিচয় শনাক্ত করেন।

উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই শিশুর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। 

গত বুধবার দুপুরে একই এলাকা থেকে ভূপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সরেন্দ্রনাথ (৬৫) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। তার বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে