রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান মেয়র

রংপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৮:৪২আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৮:৪২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান মেয়র ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীর ও সদস্য সচিব আনিছুর রহমান আনিছ।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নাজিম ও সদস্য মাসুদ নবী মুন্না।

এদিকে, গত রবিবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানী অফিসে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লাঙলের প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। এর আগে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা মনোনয়নপত্র নেয়ার আগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল বাতেনের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় ও বিশেষ করে ইভিএম মেশিনে ভোট গ্রহণে শঙ্কা নিয়েও আলোচনা করেন জাতীয় পার্টি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ইভিএমে ভোট হবে, স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা। মোট ভোটার হচ্ছে তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ