দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন ভক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৮:৩৯আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯:৫৭

দলের পরাজয়ে ক্ষোভ ও দুঃখে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেছেন আসিফ (২৬) নামে এক ভক্ত। মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপ ফুটবল আসরে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার ২-১ গোলে পরাজয়ের পরপরই কুড়িগ্রাম জেলা শহরের সিঅ্যান্ড‌বি ঘাট এলাকায় তিনি দুধ দিয়ে গোসল করেন। আসিফ কুড়িগ্রাম পৌর শহরের কুড়িগ্রাম সিঅ্যান্ডবি ঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আসিফ আর্জেন্টিনার এক কট্টর সমর্থক ছিলেন। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি পরে এলাকায় ঘুরতেন। দলের অন্য সমর্থকদের তিনি উৎসাহ দিতেন। গতকালও তার ব্যতিক্রম ছিল না। দল জিতবে আশা করেই খেলা দেখতে বসেছিলেন। শেষ পর্যন্ত প্রিয় দল হেরে যাওয়ায় আশাহত হয়ে পড়েন। অভিমান আর ক্ষোভ থেকে এলাকায় সবার সামনে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

ভিডিও ফুটেজে আসিফকে বলতে শোনা গেছে, ‘আমার বোধ হওয়ার পর থেকে আর্জেন্টিনার সাপোর্ট করছি। মনেপ্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমার এই বয়সে জানা মতে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিতে পারেনি। বড় দলের সাপোর্টার হয়ে প্রতিবারই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম, যতদিন বেঁচে থাকবো আর কখনও  আর্জেন্টিনার সাপোর্ট করবো না।’ এ সময় পরনে থাকা আর্জেন্টিনার জার্সি ‍খুলে দুধ দিয়ে গোসল করেছেন।

এরপর কোন দলের সাপোর্ট করবেন- এই বিষয়ে জানতে চাইলে বলেন, ‘অন্যদলের সাপোর্ট করবো কিনা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। তবে এবার থেকে দলগুলোর খেলা দেখে, বুঝেশুনে সাপোর্ট করবো। যাতে এমন লজ্জায় না পড়তে হয়।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি