অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবকের ৪৬ বছরের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ২২:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২২:৫৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আসামি মেহেদী হাসান মানিককে ৪৬ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে অপহরণের দায়ে ১৪ বছর ও ধর্ষণের দায়ে ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-২ বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই রায় ঘোষণা করেন। দীর্ঘ সাড়ে ৪ বছর পর মামলার রায় হলেও দণ্ডপ্রাপ্ত যুবক মেহেদী হাসান মানিক (২৩) পলাতক রয়েছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ পূর্বপাড়ার জাবেদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মহিবুল হক সরকার মোহন বলেন, আদালতে সব সাক্ষ্য প্রমাণ শেষে ধর্ষণের অপরাধে মেহেদী হাসানের ৩২ বছর এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার এই টাকা ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেন আদালত। মামলার পর ওই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। কিন্তু উচ্চ আদালত থেকে জামিনের পর থেকে পলাতক সে।

তাকে গ্রেফতারে আদালত পরোয়ানা জারি করেছে। গ্রেফতারের পর থেকে তার সাজার মেয়াদ শুরু হবে বলেও জানান সরকারি কৌঁসুলি। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলার নবম শ্রেণির এক ছাত্রী তার খালার সঙ্গে পলাশবাড়ী উপজেলায় বেড়াতে যায়। সেখানে থাকাকালে গত ১০ এপ্রিল বিকালে তার খালার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় ঘুরতে যায়। পথে মেহেদী হাসান ও তার সঙ্গে থাকা ৫-৬ জন এসে মোটরসাইকেলে করে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়।

এ ঘটনার ছয় দিন পর ১৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা করেন। এতে মেহেদীর নাম উল্লেখসহ তার সহযোগী ৪-৫ জনকে আসামি করা হয়। পুলিশ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ ছাড়া মামলার তদন্ত শেষে মেহেদী হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী