অপহরণের ৫৬ ঘণ্টা পর আঙিনা খুঁড়ে মিললো শিশুর লাশ

দিনাজপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৩:১১ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:১১

দিনাজপুরের খানসামা উপজেলায় অপহরণের ৫৬ ঘণ্টা পর আরিফুরজ্জামান (৮) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় উপজেলার পাকেরহাট এলাকায় এক ব্যক্তির বাড়ির আঙিনা খুঁড়ে লাশ উদ্ধার করে ‍পুলিশ। 

এর আগে অপহরণে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো— উপজেলার কায়েমপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সরিফুল (২৪), গফুর উদ্দীন শাহপাড়া গ্রামের ওবায়দুরের ছেলে শামীম (২২) ও একই এলাকার রিয়াজুলের ছেলে শাহিনুর। 

পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর ডাক্তারপাড়া গ্রামের আতিউর রহমানের ছেলে আরিফুজ্জামান অপহরণ হয়। এরপর আতিউর রহমানের মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে তথ্য-প্রযুক্তির সহায়তায় সম্পৃক্তের অভিযোগে তিন যুবককে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে গতরাতে পাকেরহাট এলাকায় নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়িচালক আব্দুস সালামের বাড়ির আঙিনা খুঁড়ে বস্তাবন্দি হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম বলেন, ‘দুপুরে এই ঘটনায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম