‘দেশের ১৫ শতাংশ নারী ১৫ বছরের আগে বিয়েতে বাধ্য হন’

দিনাজপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ১৮:৪১আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

বাংলাদেশে ১৫ দশমিক ৫ শতাংশ নারী ১৫ বছর হওয়ার আগেই বিয়ে করতে বাধ্য হচ্ছেন। বাধ্য হওয়ার মূল কারণ সচেতনতার অভাব ও পারিবারিক চাপ। দেশের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৬ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। পাশাপাশি ২০-২৪ বছরের নারীদের ৫১ দশমিক ৪ শতাংশই ১৮ বছরের আগে বিয়ে করছেন।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, ব্র্যাকের রংপুর জোনাল ম্যানেজার আকছেদ আলী, জেলা সমন্বয়ক অমল কুমার দাম, ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, জেলা ব্যবস্থাপক উত্তম বিশ্বাস ও বিভিন্ন উপজেলার চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় নারী, মেয়ে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও ন্যায়বিচার নিশ্চিত করা, নারী ও মেয়ে শিশুদের প্রতি শারীরিক ও যৌন নির্যাতন প্রতিরোধে ক্ষতিকারক সামাজিক নিয়মনীতি, দৃষ্টিভঙ্গী এবং বিশ্বাসের পরিবর্তন আনা, ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

দেশের ৩০টি জেলার মোট ২৩৩টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। প্রতিটি উপজেলার তিন থেকে চারটি ইউনিয়নের সমন্বয়ে মোট ২৩৩০টি পল্লী সমাজ ও ২৩৩টি আইন সহায়তা কেন্দ্র নিয়ে এই কমৃসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সভায় জানানো হয়।

কর্মসূচির আওতায় নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটিভিত্তিক সংগঠন পল্লী সমাজ গঠন, বাল্যবিবাহ ঝুঁকিতে থাকা কিশোরী জরিপ ও তথ্যকার্ড বিতরণ, গণসচেতনতায় গণ-নাটক মঞ্চায়ন, জেলা ও উপজেলা পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সঙ্গে সমন্বয় সভা ও আইনগত সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়। এছাড়া নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

/এএম/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সাক্ষ্য দিতে এসে যা বললেন রামিসার বাবা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী