ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২:০১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাংবাদিক জামিরুল ইসলাম সম্রাট (৩৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টায় তার ‍মৃত্যু হয়।

জামিরুল ইসলাম সম্রাট ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল হক জানান, দুই সপ্তাহ আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন সাংবাদিক জামিরুল ইসলাম সম্রাট। এছাড়া গত মাসে তার ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে। গত ১০ ডিসেম্বর তাকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তাকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত ফয়জার রহমান সরকার ও মৃত জেলেখা বেগম দম্পতির চতুর্থ সন্তান সম্রাট। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক সম্রাটের অকাল মৃত্যুতে গাইবান্ধা জেলার সাংবাদিক ও সুশিল সমাজসহ বিভিন পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম