কারাগারে আত্মহত্যার চেষ্টা আসামির, ঢামেকে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৭:২৫আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:২৫

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের দ্বিতীয়তলায় ১৯ নম্বর রুমে সাইদুর রহমান সুজন (৪৫) নামে এক বন্দি আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সেখান থেকে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুজন সাভার থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। রবিবার (১৫ জুন) কারা অধিদফতরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সুজন হত্যা মামলার আসামি ছিলেন। গত ২৯ জানুয়ারি তাকে সাভারের একটি হত্যা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। গত ২৫ এপ্রিল থেকে তাকে ডিটেনশনে রাখা হয়েছিল। সুজনের সঙ্গে আরও একজনকে রাখা হতো। সুজন আজ বেলা ১১টার দিকে তার রুমে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সুজনকে খাবার না দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়েছে, যা সত্য নয়। কারণ এখানে সেই সুযোগ নেই।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম