গাভি প্রতীকের প্রার্থী ভোটারদের পান করাচ্ছেন গরম দুধ

দিনাজপুর প্রতিনিধি 
২৩ ডিসেম্বর ২০২২, ১৩:৫০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৩:৫০

চলছে নির্বাচন। আর প্রার্থীর প্রতীক গাভি। তাই ভোটারদের আকর্ষণ করতে গাভির দুধ গরম করে সবার পানের ব্যবস্থা করেছেন। এমন ব্যতিক্রমী আয়োজন যেমন সবার দৃষ্টি কেড়েছে, একইসঙ্গে প্রচণ্ড ঠান্ডায় কিছুটা উষ্ণ অনুভব দিয়েছে ভোটারদের।

এটি হয়েছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রাজ-২৪৫ এর ত্রি-বার্ষিক নির্বাচনে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। শ্রমিক নেতা নির্বাচন করার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকরা দল বেধে এসেছে ভোট কেন্দ্রে।

এদিকে ভোটারদের নজর কাড়তে ভোটের মাঠে বিভিন্ন প্রার্থী নিজেদের প্রতীক নিয়ে ভিন্ন ভঙ্গিতে চালাচ্ছেন প্রচার-প্রচারণা।

গাভি প্রতীকের প্রার্থী ভোটারদের পান করাচ্ছেন গরম দুধ

ভোটের মাঠ ঘুরতে ঘুরতে চোখে পড়লো ভিন্ন এই চিত্র। বড় পাতিলে জ্বাল দেওয়া হচ্ছে গাভির দুধ। পাশেই গ্লাস হাতে সিরিয়ালে দাঁড়িয়েছেন শ্রমিকরা। গ্লাসে তুলে দেওয়া হচ্ছে গরম দুধ। ভোট দিতে এসে খাচ্ছেন শ্রমিক ভোটাররা।

জেলার ঘোড়াঘাট থেকে আসা ট্রাক চালক সজিব বলেন, আজ তো আমাদের ভোট। আমারা ভোট দিতে এসেছি। এখনও ভোট দেইনি। এখানে দেখছি, অনেকেই গ্লাস নিয়ে দাঁড়িয়েছেন। আমিও গ্লাস নিয়ে দাঁড়ালাম প্রার্থী আমাকে গরম দুধ দিলেন।

সদর উপজেলার মাঝাডাঙ্গা থেকে আসা ট্রাক চালকের সহকারী বলেন, ওস্তাদের সঙ্গে ভোট দিতে এসেছি। সকালেই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। এদিকে আগায় এসে দেখলাম, সবাই দুধ খাচ্ছে তাই আমিও গ্লাসে দুধ নিয়ে খাচ্ছি।

গাভি প্রতীকের প্রার্থী ভোটারদের পান করাচ্ছেন গরম দুধ

বিরল থেকে আশা রহিম উদ্দিন জানান, সকালে প্রচণ্ড ঠান্ডায় মোটরসাইকেলে করে এসেছি। এসে দেখলাম, গাভির দুধ গরম করা হচ্ছে। সব শ্রমিকের সঙ্গে আমিও গ্লাস নিয়ে হাত বাড়ালাম, পেলাম এক গ্লাস গরম দুধ। খেয়ে বেশ ভালো লাগলো, ঠান্ডা দূর হলো। এমন আয়োজন সত্যিই ব্যতিক্রমী।

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুর ড্রাইভার বলেন, আমি গাভি প্রতীক নিয়ে নির্বাচন করছি। ভোটাররা দূর-দূরান্ত থেকে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

তিনি আরও বলেন, আমি আমার শ্রমিক ভাইদের জন্য ১০ মণ দুধের ব্যবস্থা করেছি। সকাল থেকেই দুধ গরম করছি। শ্রমিক ভাইয়েরা এসে দুধ খেয়ে যাচ্ছেন। ভোটাররা তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন। ভোটে হারিজিতি আফসোস নেই। সর্বদা শ্রমিকদের সঙ্গে থেকে কাজ করে যাবো।

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রাজ-২৪৫ এর ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ৪৭৬৬ জন ভোটার রয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশনার সাংবাদিক কামরুল হুদা হেলাল জানিয়েছেন, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোনও ধরনের বিশৃঙ্খলা নেই।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের