বারবার জামিনে বেরিয়ে মাদক ব্যবসা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ২০:১৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২০:১৮

পুলিশের হাতে একাধিকবার ধরা পড়ে জেল খেটেছেন। মাদক কারবারসহ সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার মতো অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। এসব অভিযোগে থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় অভিযোগপত্রে নামও এসেছে। তবু মাদক ব্যবসা থেকে তাকে নিবৃত করা যায়নি। আইনের ফাঁক গলে বারবার জামিনে বেরিয়ে আবারও মাদক বিক্রি করেন। বেপরোয়া এই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদরের যতিনের হাট এলাকা থেকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

এই মাদক ব্যবসায়ীর নাম মফিজুল ইসলাম ওরফে মোখলেস। মাদকের ব্যবসায় চেয়ারম্যান নামে পরিচিত তিনি। কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়া ভোগরাম গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মফিজুলের গ্রেফতারে সাময়িক স্বস্তি বোধ করলেও নিশ্চিন্ত হতে পারছেন না তার এলাকাবাসী। তাদের অভিযোগ, পুলিশ বারবার গ্রেফতার করলেও মফিজুল বারবার জামিনে বেরিয়ে আবারও এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করেন। যে কয়েকদিন জেলে থাকেন সেই কয়েকদিন তার পরিবারের সদস্যরা মাদক বিক্রি চলমান রাখেন। এলাকার কেউ প্রতিবাদ করলে তাদের নানাভাবে হুমকি দেন মফিজুল ও তার পরিবারের সদস্যরা। এই মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ জানায়, মফিজুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। পুলিশ বারবার তাকে গ্রেফতার করলেও জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়ান। গত বছরের অক্টোবর মাসে জেলার মধ্যকুমরপুর এলাকায় ১০ কেজি গাঁজা নিয়ে জেলা শহরে আসার পথে পুলিশের ধাওয়ায় মফিজুল পালিয়ে যান। তবে তার এক সহযোগীকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। ওই মামলায় আদালত মফিজুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সদর থানা পুলিশ মফিজুলকে গ্রেফতার করে।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘মফিজুলের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যাসহ মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম