হিলিতে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

হিলি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩৫

দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শীত জেঁকে বসেছে। সেই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের মাত্রা আরও বেড়েছে। শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে কেউ কেউ বের হলেও আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। 

প্রতিদিন বিকালের পর থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সন্ধ্যা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে পরদিন দুপুর পর্যন্ত ঝরছে। প্রায় দিনভর কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। প্রায় দিনই সূর্যের দেখা মিলছে না। কোনও দিন সূর্যের দেখা মিললেও এর তীব্রতা নেই। কুয়াশার কারণে দিনেও সড়কে আলো জ্বেলে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।

হিলিতে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

ষাটোর্ধ্ব আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গত কয়েকদিন ধরে যে শীত পড়েছে তাতে আমাদের মতো বয়স্ক মানুষদের খুবই কষ্ট হচ্ছে। আমরা ঠিকমতো চলতে ফিরতে পারছি না। বাড়ির বাইরেও যেতে পারছি না। আমাদের মতো বয়স্ক মানুষদের সময়মতো ওষুধ খাওয়া মুশকিল হয়ে গেছে। আমরা যে কীভাবে খাবো, কীভাবে চলবো। আমাদের দিকে সরকার একটু নজর দিলে অনেক উপকার হতো।’

নৈশপ্রহরী ইসমাইল হোসেন বলেন, ‘আমরা হিলি বাজারের নৈশপ্রহরী। কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে। তার মধ্যেই বাজারের অলিগলি বেড়ানো লাগে। আমরা পোশাক পরে আছি সেটা দিয়ে শীত নিবারণ করা সম্ভব হচ্ছে না। কেউ যে একটু শীতের গরম কাপড় বা কম্বল দেবে সেটাওও দিচ্ছে না। খুব কষ্ট করতে হচ্ছে।’

আরেক নৈশপ্রহরী ইয়াসিন আলী বলেন, ‘যে শীত পড়েছে, তাতে রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না। এর মধ্যেও আমাদের কাজ করতে হচ্ছে। জ্বর-শর্দি-কাশি-বুক ব্যথাসহ নানা ধরনের অসুখে হচ্ছে।’

হিলিতে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুর অঞ্চলে দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ পর্যন্ত যে পরিমাণ শীতবস্ত্র পাওয়া গেছে, সেগুলো উপজেলার তিনটি ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। শীতের মাত্রা আরও বাড়ছে, যে কারণে আরও দেড় হাজার কম্বলের চাহিদা জেলা প্রশাসনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব পাওয়া গেলে পৌর এলাকাসহ অন্য শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী