খোলা সয়াবিন বোতলজাত করে পপুলার নামে বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৭:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:২৭
document

বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে তা বোতলজাত করে পপুলার সয়াবিন তেল নামে বাজারজাত করার অপরাধে এরশাদুল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সদর উপজেলায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি দল।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি খাবার হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্র জানায়, সদরের ভেলাকোপা এলাকায় এরশাদুল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান খোলা সয়াবিন তেল কিনে তা ‘পপুলার সয়াবিন’ নামে বোতলজাত করে বাজারজাত করে আসছিল। বোতলের লেভেলে ৯০০ মিলি তেল ২০০ টাকা এবং ৪৫০ মিলি ১০০ টাকা নির্ধারণ করে বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। পরিমাণে কম অথচ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এসব তেল ভোক্তাদের কাছে বিক্রি করা হতো। এসব অভিযোগে এরশাদুল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে থাকা লেভেল লাগানো খালি বোতল পুড়িয়ে ফেলা হয়।

অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি দল

পাশাপাশি আরেকটি অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে শহরের আদর্শ পৌর বাজারের সবুজ হোটেলকে এক হাজার টাকা জরিমানা করে বাজার তদারকি দল।

সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. রফিকুল ও সদর থানা পুলিশ অংশ নেয়।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের