গাইবান্ধায় মাধ্যমিকের ১১৫০০ বই পাচার: গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১১:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:৪১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষাবর্ষের সাড়ে ১১ হাজার বই চুরি করে পাচারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে সরকারি বইগুলোসহ বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। 

সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মণ্ডল বাদি হয়ে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

গ্রেফতার তিন জন হলেন, সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদ (৪৫), ট্রাক চালক শ্যামল মিয়া (৩৪) ও তার ভাই হেলপার রাসেল মিয়া (৩০)। 

সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সেরাজুল ইসলাম। তিনি বলেন, সরকারি বই পাচারের অভিযোগে করা মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়। যমুনা সেতুর পশ্চিম থানায় জব্দ করা বই ভর্তি ট্রাকসহ চালক শ্যামল ও তার ভাই রাসেলকে সুন্দরগঞ্জ থানায় আনতে পুলিশ পাঠানো হয়েছে। 

ওসি সেরাজুল ইসলাম জানান, জব্দ করা ট্রাকে অনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের মাধ্যমিক পর্যায়ের প্রায় সাড়ে ১১ হাজার বই রয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির এসব বই বিনামূল্যে বিতরণের জন্য সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজে মজুদ ছিল। রবিবার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ থেকে বই ভর্তি ট্রাকটি ঢাকা যাওয়ার পথে আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। 

জিজ্ঞাসাবাদে বইগুলো টাকার বিনিময়ে অফিস সহকারী মাজেদুর রহমানের কাছে ক্রয়ের কথা জানায় ট্রাকের চালক শ্যামল ও তার ভাই রাসেল। তাদের দেওয়া তথ্যে অফিস সহাকারী মাজেদুরকে আটক করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
২০২৫ সালে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়েছে সরকার 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম