রাতে অটোরিকশা কিনতে গেলেন, ভোরে মিললো গলাকাটা লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ১৯:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২৩:৫৫

কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের সড়কের পাশের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। 

নিহত রফিকুল ইসলাম (৩৫) তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান।

এলাকাবাসী জানায়, শুক্রবার ভোররাতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে স্থানীয় এক ব্যক্তি সড়কের পাশে বাঁশঝাড়ে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে রফিকুলের লাশ শনাক্ত করে। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

রফিকুলের স্ত্রী লাইজু বেগম জানান, পুরাতন অটোরিকশা বিক্রির টাকা ও এনজিও থেকে নেওয়া ঋণসহ লক্ষাধিক টাকা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন অটোরিকশা কিনতে বাড়ি থেকে বের হন রফিকুল। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। শুক্রবার সকালে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

লাইজু বেগম বলেন, ‘স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার জন্য কেউ হত্যা করেছে। আমার ও আমার দুই সন্তানের কি হবে? হত্যার বিচার চাই।’

এদিকে, রফিকুলের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির পরিচয় জানাননি তিনি।

রফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানালেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। আশা করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যার কারণ উদঘাটনসহ হত্যাকারীকে শনাক্ত ও গ্রেফতার করতে পারবো।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম