সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চোরের

নীলফামারী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫০

নীলফামারীতে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাসান গাটু (৪৬) নামের এক চোর নিহত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি বাজারের খাটামারী পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান গাটু উপজেলার সোনারায় কাচারিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় করে শহরে আসার সময় ওই স্থানে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে জানান, গাটু চোর অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়। সে একজন পেশাদার চোর। বিভিন্ন সময়ে চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা চলমান আছে।

তিনি আরও জানান, আজ বিকালে দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম