প্রাথমিকের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

দিনাজপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৫

দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদকে (৫৩) ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা হোসেন আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

ওই আদেশে উল্লেখ করা হয়, ছাত্রী ও অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, সিরাজুল ইসলাম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ও অনুচ্ছেদ (খ) আওতাভুক্ত অপরাধ করেছেন। তাই অফিস আদেশ জারি হওয়ার তারিখ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালে তিনি প্রচলিত বিধি মোতাবেক সুবিধাদি পাবেন। অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদ উপজেলার মধ্য আংগারপাড়া ইয়াকুব হাজী পাড়ার বাসিন্দা।

অভিযোগ ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদ দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন। শ্রেণিকক্ষে পাঠদানের অজুহাতে বিভিন্ন ভঙ্গিমায় ছাত্রীদেরকে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানি করে থাকেন। এসব অপকর্মের কথা অভিভাবকদের জানাতে চাইলে বেত্রাঘাত ও পরীক্ষায় ফেল করার হুমকি দিয়ে ছাত্রীদের জিম্মি করে রাখেন।

এসব ঘটনা ছাত্রীদের মাধ্যমে অভিভাবকরা জানতে পারলে ২৩ জানুয়ারি প্রধান শিক্ষককে মৌখিকভাবে জানিয়ে বিচার দাবি করেন। কিন্তু এতেও কোনও সুরাহা না হওয়ায় তারা ২৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। এ ছাড়াও এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ভূমিহীন সমিতির বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন এবং সংবাদ সম্মেলন করেন।

এরই পরিপ্রেক্ষিতে ২৯ জানুয়ারি উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা তদন্ত করে এবং এক ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনানি করে অভিযোগের প্রমাণ পাওয়ায় তা জেলা শিক্ষা কার্যালয়ে পাঠান। তদন্ত রিপোর্টে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ বিধি অনুচ্ছেদ (খ) আওতায় অপরাধ প্রমাণিত হওয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার চিঠি দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপী চাঁদ রায় বলেন, যৌন হয়রানির বিষয়ে ছাত্রী ও অভিভাবকদের লিখিত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তা তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী শিক্ষক সিরাজুলকে বরখাস্ত করা হয়েছে। এ রকম শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে পরে ছাত্রীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে ভয় পাবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী বলেন, এমন ঘটনা সত্যিই ন্যক্কারজনক ও দুঃখজনক। অভিযোগ পাওয়ার পরপরই তা তদন্তে সত্যতা পাওয়ায় জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছিল। জেলা শিক্ষা কর্মকর্তা তা যাচাই-বাছাই করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ ও গণশুনানি নেওয়া হয়েছিল। তদন্তে ও গণশুনানিতে ঘটনার প্রমাণ পাওয়ায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সেই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী