পাঁচ সাংবাদিককে গালি-হুমকি: তদন্তে মিলেছে সত্যতা

গাইবান্ধা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২২

আদালতে যমুনা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশসহ পাঁচ সাংবাদিককে গালি ও হুমকির ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। 

তদন্ত কর্মকর্তা রংপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন সাহা গত ২৫ জানুয়ারি রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে এই প্রতিবেদন জমা দেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিজন সাহা বলেন, ‘বাদীর সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। তদন্তে গালি ও হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত নুরুন্নবীর বিরুদ্ধে কোতয়ালি থানায় নন এফআইআর প্রসিকিউশন মামলা করে আদালতে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।’

নুরুন্নবীর বিরুদ্ধে গত বছরের ২ আগস্ট রংপুর কোতয়ালি থানায় জিডি করেন পলাশ। জিডির তদন্তের জন্য অনুমতি চেয়ে আদালতে পাঠান তদন্তকারী কর্মকর্তা। পরে গত ১৮ আগস্ট জিডির তদন্তের নির্দেশ দেন আদালত। 

জিডিতে বলা হয়, গত ২ আগস্ট দুপুরে রংপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলার হাজিরা দিতে যান পলাশসহ গাইবান্ধার পাঁচ সাংবাদিক। এসময় আদালতের বারান্দায় তাদের গালি দেন নুরুন্নবী। তিনি পলাশসহ অন্যদের মারতে যান। এসময় তিনি বলেন, ‘তোকে দেখে নেবো, তোকে এবার মজা দেখাবো। তুই ১৫০ বান্ডিলকে ৫২০ বান্ডিল দেখিয়ে মিথ্যা নিউজ করেছিস, তুই আমাকে হয়রানি করেছিস, এখন আদালতে এসে হয়রানি হ।’

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে নুরুন্নবীর এক উপজেলাতে টানা পাঁচ বছরের কর্মসময়ের ঘুষ-দুর্নীতির একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যম। পরে তদন্তে দুর্নীতিসহ নানা অভিযোগের প্রমাণ মেলায় তাকে বদলি করা হয়। তার বিরুদ্ধে একাধিক বিভাগীয় মামলা করে লঘুদণ্ড দেয় অধিদফতর। এ ঘটনায় ২০১৯ সালের ১৬ অক্টোবর রংপুর আদালতে মানহানির দুটি মামলা করেন নুরুন্নবী।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের