পিকআপের ধাক্কায় হিসাবরক্ষক নিহত, সাড়ে ৯ লাখ টাকা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬

নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় জনি আহমেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ইকু জুট মিলের হিসাবরক্ষক ছিলেন। ওই সময় অপর একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আরোহীরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে থাকা ব্যাগে জুট মিলের কর্মচারীদের বেতনের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। জুট মিলের মালিক এটিকে পরিকল্পিত ছিনতাই বলে দাবি করেছেন। তবে পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল এলাকার ইকু জুট মিলের ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। 

জনি দিনাজপুর জেলার পার্বতীপুরের বাঘাচড়া গ্রামের বজলার রহমানের ছেলে। 

জনির সঙ্গে মোটরসাইকেলে থাকা সহকর্মী আব্দুর রাজ্জাক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ  দুর্ঘটনাকে পরিকল্পিত দাবি করে ইকু জুট মিলের মালিক সিদ্দিকুল আলম বলেন, ‘মিলের হিসাবরক্ষক জনি ও কম্পিউটার অপারেটর রাজ্জাক রাত ৯টার দিকে শহরের নতুন বাবুপাড়ায় ইকু গ্রুপের অফিস থেকে কর্মচারীদের সাপ্তাহিক বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা একটি চটের বস্তায় সাড়ে ৯ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে মিলের উদ্দেশে রওনা দেন। কাদিখোল এলাকায় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান জনি, আহত হন রাজ্জাক। এ সময় পিকআপের পেছনে থাকা অপর একটি মোটরসাইকেলের ছিনতাইকারীরা ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ‘পুলিশ পিকআপটি জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। টাকা উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি আমরা।’

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী