মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো কলেজছাত্রের

হিলি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চাঁদপুর মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। 

ফারুক বিরামপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর সরকারি কলেজে যান ফারুক। কলেজ থেকে ফেরার পথে পাম্প থেকে তেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ফারুক।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের