বিএনপি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারবে: তথ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বিএনপিকে বিষধর সাপ আখ্যায়িত করে বলেছেন, তারা এখন পদযাত্রা করছে, কিন্তু সুযোগ পেলেই ছোবল মারবে। তাই দলের নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে বিএনপি আবারও আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে। যারা ২০১৪ ও ২০১৫ সালে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। শত শত গাড়ি, ট্রেনে আগুন দিয়ে পুড়িয়েছিল। শত শত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে ভস্মিভূত করেছিল।’

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে বাসায় ফেরার পথে রংপুরের একজনকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। রংপুরের এক ট্রাক চালককে ঘুমন্ত অবস্থায় জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। তারা সেই রাজনীতি করতে চায়। কিন্তু এবার দেশের জনগণ তাদের অতীত সন্ত্রাসী কার্যকলাপ দেখেছে। তাদের আর সে সুযোগ দেবে না।’

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আরও বলেন, ‘আমরা মাঠ ছাড়বো না। জননেত্রী শেখ হাসিনাকে আবারও  প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে মাঠ ছেড়ে যাবো। তার আগে মাঠ ছেড়ে যাবো না।’

আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপির যে কোনও অরাজকতা আর সন্ত্রাসের বিরুদ্ধে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিৎ রায় নন্দি, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সফুরা খাতুন , রংপুর ২ আসনের সাংসদ ডিউক চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আবুল কাশেমসহ অন্যন্য নেতারা।

/আরআইজে/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
মামলা থাকা সাংবাদিকদের বিষয়ে যা বলছে সরকার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের