বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে সাইকেলে ৫০০ কিমি পাড়ি দিচ্ছেন এক শ্রমিক

হিলি প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৬:৫১আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে নীলফামারী থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন সুজাউদ্দৌলা সুজন নামে এক যুবক। বুধবার (৮ মার্চ) নীলফামারী থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে বাইসাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন। তিনি নীলফামারীর সদর উপজেলার আব্দুল ওয়াদুল মিয়ার ছেলে। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

সুজাউদ্দৌলা বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু আমাদের বাবা-দাদাদের কাছ থেকে স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে চলেছি। আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যে আকাশের মতো উদারতা ও সাগরের মতো হৃদয় ছিল সেটি কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে পারিনি। তাই তাঁর আদর্শ ও তাঁর দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতেই আমার এই বাইসাইকেল যাত্রা।’

‘সেই সঙ্গে আমার সে সময় জন্ম না হওয়ার কারণে আমি তাঁকে জীবিত অবস্থায় দেখতে পারিনি। কিন্তু সেটি না পারলেও টুঙ্গিপাড়ায় তাঁর কবর স্বচক্ষে দেখতে ও কবর জিয়ারত করার উদ্দেশেই এই সাইকেল যাত্রা।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই এই আশা বুকে নিয়েছিলাম বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু করোনার কারণে যেতে পারিনি। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করার যে স্বপ্ন ছিল সেটি পূরণের উদ্দেশেই এই সাইকেল যাত্রা।’

/এসএন/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি