রাতে ঢাকা থেকে ছাড়া বাস নিয়ন্ত্রণ হারালো রংপুর গিয়ে, নিহত ২

রংপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৩, ১১:৫৪ আপডেট : ১১ মার্চ ২০২৩, ১১:৫৪

রংপুরের গঙ্গাচড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাগলাপীর বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা ময়না পরিবহনের নাইট কোচটি ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুজন নিহত হন। বাসটি খাদে পড়ে যাওয়ায় যাত্রীরা বাসের নিচে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১২ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ জানান, আহতদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম