সরকারি কাজে বাধা দেওয়ায় আ.লীগ নেতা গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ২১:৪৬আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১:৪৬

তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সরকারি কাজে বাধা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগে রংপুরের গঙ্গাচড়ার মর্নেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহসীন আলীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন বলেও জানান।

পুলিশ জানায়, গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সঙ্গে পুলিশও ছিল। মর্নেয়া ইউনিয়ন এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দুটি ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত ট্রলি দুটি আটক করে এবং জব্দ করে থানায় নেওয়ার আদেশ দেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহসীন আলী ঘটনাস্থলে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমারকে গালাগাল এবং আটক ট্রলি ছেড়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি ও চাপ সৃষ্টি করে। এ সময় সরকারি কাজে বাধাদানসহ অশোভন আচরণের অভিযোগে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করার আদেশ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই সঙ্গে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে বালু বোঝাই দুই ট্রলি আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী নয়ন কুমার বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোহসীন আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে গঙ্গাচড়া থানায় বালু মহাল ব্যবস্থাপনা আইনের ৪ (গ) ধারা এবং সরকারি কাজে বাধা প্রদানের জন্য দণ্ডবিধি আইনের ১৮৮ ধারায় মামলা করেছি।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা