৪৩ কোটি টাকা লন্ডারিং, তিন জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ১৯:৪৪ আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯:৪৪

৪৩ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন- বরিশাল গৌরনদী নলচিড়া এলাকার গোলাম হোসেনের ছেলে আবু জোবায়ের হোসেন রাব্বি, মাদারীপুর সদরের কুলপদ্বী এলাকার খলিলুর রহমানের ছেলে সালেহ উদ্দীন মুরাদ ও টাঙ্গাইল নাগপুরের মহবতপুর এলাকার হামিদুলের ছেলে আজিজুল হক ওরফে সুমন। 

পুলিশ সূত্রে জানা গেছে, এ আর ই-কমার্স নামে একটি প্রতিষ্ঠানে জোবায়ের পরিচালক ও আজিজুল হক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেন। অপরদিকে, সালেহ উদ্দীন একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে  কর্মরত আছেন। তারা বিভিন্ন জিনিসপত্র দেওয়ার নাম করে টাকা নিতেন। কিন্তু টাকা নিয়ে পরে গ্রাহকের প্রত্যাশিত পণ্য দিতেন না। ভুক্তভোগীরা মামলা করলে তারা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ওসি রইস উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমারা জানতে পারি, তারা দশমাইল এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম