তীব্র গরমে পুড়ছে দেশ, বৃষ্টির জন্য নামাজ আদায়

দিনাজপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৪:৩০আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৪:৩০

কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। সূর্যের তীব্র প্রখরতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ড। এর মুক্তি দিতে পারে এক পসলা বৃষ্টি। কিন্তু বৈশাখের পাঁচ দিন অতিবাহিত হলেও আকাশে নেই মেঘের দেখা। দেশের দুই-এক জায়গায় বৃষ্টি হলেও তা তীব্র গরমের লাগাম টানতে পারেনি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন দিনাজপুরের মানুষ।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর শহরের রামনগর ঈদগাহ মাঠে যুব সমাজের আয়োজনে ইস্তেসকার নামাজ পড়া হয়। এই নামাজে ইমামতি করেন দিনাজপুরের বিরল উপজেলার শংকরপুর মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মোয়াক্ষির। তীব্র গরম থেকে পরিত্রাণ পেতে এই নামাজের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নামাজে অংশগ্রহণ করেন সত্তর বছর বয়সী হাফিজুল ইসলাম। তিনি বলেন, দিনে গরম, রাতেও গরম। ঘুম ভালো করে হচ্ছে না। শরীর খারাপ করে দিচ্ছে এই আবহাওয়া। তাই আমরা নামাজ আদায় করছি এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

স্থানীয় মামুনুর রশদী বলেন, প্রচণ্ড গরম আর সেই সঙ্গে রোজা। মুসল্লিদের খুবই কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে দাঁড়িয়ে এই মোনাজাত করেছি যাতে রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন।

মোহাম্মদ আলী বলেন, গরমে শুধু মানুষেরই নয়। পশুপাখি এবং গাছ-গাছালিরও সমস্যা হচ্ছে। গাছের ফল ঝরে যাচ্ছে। এই অবস্থাতে বৃষ্টির খুবই প্রয়োজন।

ইমাম আব্দুল্লাহ আল মোয়াক্ষির বলেন, নবী ও রাসুল (সা.) অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের জন্য সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন। এর জন্য নামাজের এই আয়োজন। আমরা খোলা মাঠে ইস্তেসকার নামাজ আদায় করেছি। অনেক মানুষ আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা
কলকাতার রেড রোডে হচ্ছে না ঈদের জামাত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী