দুই দিন আমদানি-রফতানি বন্ধ হিলি স্থলবন্দরে

হিলি প্রতিনিধি
০৪ মে ২০২৩, ১২:২৯আপডেট : ০৪ মে ২০২৩, ১২:২৯

বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদান-রফতানি বন্ধ রয়েছে। সেইসঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এদিনও বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী শনিবার থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল বাংলা ট্রিবিউনকে বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
সর্বশেষ খবর
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৬অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা