ফুলবাড়ীতে ছাত্রলীগের ওপর হামলা: যুবলীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ মে ২০২৩, ০১:২৯আপডেট : ১৩ মে ২০২৩, ০১:২৯

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার রাত ২টায় মামলা নথিভুক্ত করে পুলিশ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন ও তার চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১১ জনকে এ মামলার আসামি করা হয়েছে। ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার তিনকোণা মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান গ্রুপ। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন মদত দেন বলে অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীদের। 

হামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ উভয় পক্ষের সাত জন আহত হন। 

এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে হামলা চালায় মেহেদী গ্রুপ। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীদের।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, ঘটনার পর ওই রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। তবে মামলা নথিভুক্ত করতে টালবাহানা করে পুলিশ। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে মামলা নথিভুক্ত করা হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীদের  ওপর হামলা হয়েছে। ঘটনার রাতেই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু যুবলীগ সাধারণ সম্পাদক মিলনের সঙ্গে থানা পুলিশের সখ্যতার কারণে মামলা নিতে গড়িমসি করেছে। নানা নাটকীয়তা শেষে এজাহার সংশোধন করে বৃৃহস্পতিবার রাতে মামলা রেকর্ড করেছে। তবে আমার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি।’

এ ব্যাপারে ওসি ফজলুর রহমান বলেন, ‘মামলা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের ভূমিকা প্রশ্নে কোনও উত্তর দিতে রাজি হননি ওসি।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম