নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১২:২৪আপডেট : ২৪ মে ২০২৩, ১৩:০২

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গভীর রাত পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ মে) রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুতের লোডশেডিং প্রতিদিনের ঘটনা। পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। মঙ্গলবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হলের আবাসিক শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকোর) দায়িত্বরত কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও কোন সাড়া পাননি শিক্ষার্থীরা। ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তারা রাস্তায় নেমে আসেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেসকোর সঙ্গে যোগাযোগ করার পর রাত সোয়া ১টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এরপর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

এ ব্যাপারে নেসকোর প্রকৌশলী সমাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সমস্যা চিহ্নিত করতে অনেক সময় লাগে। ফলে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে সময় লেগে যায়।

/আরআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি