সড়কের পাশে থেমে থাকা মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

হিলি প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ১০:১৩আপডেট : ১৩ জুন ২০২৩, ১০:২০

দিনাজপুরের হিলিতে সড়কের পাশে থেমে থাকা মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় হালিম মিয়া (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ জুন) বিকালে হিলির মহেশপুর এলাকায় ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হালিম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবরামপুর গ্রামের মোকসেদ মিয়ার ছেলে।

নিহতের ফুফাতো ভাই রোস্তম আলী জানান, বিকালে মোটরসাইকেল নিয়ে হালিম বাড়ি থেকে হিলির আলিহাটে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে হিলির মহেশপুর ঘাটের পার্শ্বে ইউনিয়ন ভূমি অফিসের কাছে তার মোবাইলে কল আসে। তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় ঘোড়াঘাটের দিক থেকে আসা হিলিগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো্ হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের