সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘শিশুবক্তা’ আবু রায়হান

গাইবান্ধা প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ১৯:৩৮আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯:৩৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত আবু রায়হান আজাদী (১৯) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী আহত হয়েছেন।

রবিবার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারের চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান রংপুর অঞ্চলে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত। তিনি তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। ছোটবেলা থেকেই ওয়াজ-মাহফিল করছেন। তার সঙ্গে থাকা আহতরা হলেন তাজুল ইসলাম (২৫) ও মোফাজ্জল মিয়া (২৩)। তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সোমবার (১৯ জুন) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘শিশুবক্তা আবু রায়হান তার দুই সহযোগীকে নিয়ে সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রাতে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পাঁচপীর বাজারের চৌমাথা এলাকায় বিপরীত থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আবু রায়হান ও তার দুই সহযোগী গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবু রায়হানের মৃত্যু হয়। আহত দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

ওসি আজমিরুজ্জামান আরও বলেন, ‘রবিবার রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরচালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী