হিলি দিয়ে ভারত থেকে ২৭ টন কাঁচা মরিচ আমদানি

হিলি প্রতিনিধি
২৬ জুন ২০২৩, ২১:১৮আপডেট : ২৬ জুন ২০২৩, ২১:৩৬

দীর্ঘ ১০ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৬ জুন) পাঁচ ট্রাকে ২৭ মেট্রিক টন আমদানি হয়েছে। এর মধ্য দিয়ে দেশের বাজারে সরবরাহ বাড়ায় দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‌‘অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে দেশি কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। ইতোমধ্যে ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানি শুরু হওয়ায় দাম নিয়ন্ত্রণে চলে আসবে।’

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব আলম বলেন, ‘ভারতের বিহার প্রদেশ থেকে এসব মরিচ আমদানি করা হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় ভারতের বাজারেও কাঁচা মরিচের দাম বেশি। প্রতি টন ২০০ ডলারে আমদানি করতে হচ্ছে। কাস্টমসে প্রতি টন ৫০০ ডলার শুল্কায়ন দিতে হচ্ছে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘সোমবার বিকাল ৪টা পর্যন্ত বন্দরের সাত আমদানিকারক দুই হাজার ৯০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। সোমবার বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘স্থলবন্দর দিয়ে গত বছরের ২৪ আগস্ট সর্বশেষ ভারত থেকে মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ ১০ মাস পর আবারও আমদানি শুরু হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম