হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৭ জুন ২০২৩, ১৭:৪৯আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭:৪৯

ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২৭ জুন) থেকে টানা ছয়দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কাজ বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, আগামী ২৯ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে বন্দরের আমদানি ও রফতানিকারক ব্যবসায়ীরা বৈঠকের মাধ্যমে বন্দর দিয়ে টানা ছয়দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সেই সিন্ধান্ত মোতাবেক আজ সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। ৩ জুলাই থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ব্যতিত বন্দরের ভেতরের সব কাজ চালু থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম বন্ধ নেই। ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারত-বাংলাদেশের মাঝে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

/আরআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম