ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ জুলাই ২০২৩, ১৪:৪৩আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৪:৪৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে জাবির (২) ও আদিব (২) নামে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এই ঘটনা ঘটে।

জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আর আদিব আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। ওই এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হোসেন জানান, বৃষ্টির কারণে বাড়ির পাশের ডোবায় পানি জমেছিল। সকালে দুই ভাই একসঙ্গে খেলতে যায়। কখন যে তারা ডোবায় পড়ে মারা গেছে কেউ বুঝতে পারেনি। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুতে ওদের পরিবারের সঙ্গে এলাকার মানুষও শোকাচ্ছন্ন হয়ে পড়েছে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, খুবই হৃদয়বিদারক ঘটনা। শুনেই ঘটনাস্থলে গিয়েছি। বাড়ির পেছনে একটি ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে বাচ্চা দুটি মারা যায়। এই সময় সবাইকে সচেতন থাকা দরকার।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী