বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২০, চার বাসে ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩, ১৬:৪৩আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৬:৪৪

দিনাজপুরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

বুধবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সামনের সড়কে এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৪টা) পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। 

বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২০, চার বাসে ভাঙচুর

জানা গেছে, একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা দিনাজপুরে আসছেন। দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে।

বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২০, চার বাসে ভাঙচুর

তারা ক্যাম্পাসে ঢুকে হাবিপ্রবির বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাচ ও মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে।  এরপরই বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয় সংঘর্ষ হয়। এই ঘটনায় চারটি বাস ভাঙচুর করা হয়। দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহ আলম দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তারা আবাসিক ভবনের জানালার কাচ ভাঙচুর করেছে। ভেটেরিনারি হাসপাতালের সামনের মূল ফটক ভাঙচুর করে।

বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত ২০, চার বাসে ভাঙচুর

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশীদ বলেন, ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ডিবি ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী