স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৩, ০১:১৫আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জোসনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তার স্বামী মোহাম্মদ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৯ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জোসনা বেগম (৩৬) তিন সন্তানের জননী।  

স্থানীয়রা জানায়, বিকালে বাড়ির একটি ঘরের চাল মেরামত করছিলেন মোহাম্মদ আলী। এ সময় বিদ্যুৎ ছিল না। কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে টিনের সংস্পর্শ হয়। এতে ঘরের টিনসহ বিদ্যুতায়িত হন আলী। তাৎক্ষণিক ঘটনাটি দেখে স্ত্রী জোসনা বেগম তাকে বাঁচাতে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোমতাজ আলী বলেন, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। আহত মোহাম্মদ আলী চিকিৎসাধীন। তবে তার স্ত্রী মারা গেছেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী