হিলি দিয়ে ৬৫ হাজার কেজি কাঁচামরিচ আমদানি, দাম কমলো ৫০ টাকা

হিলি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ২১:৫৫আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২১:৫৫

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ৯টি ট্রাকে ৬৫ হাজার ৮৫৫ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ায় কেজিতে ৫০ টাকা করে দাম কমেছে। দুদিন আগে ১৭০-১৮০ টাকা বিক্রি হলেও বৃহস্পতিবার (১৭ আগস্ট) তা ১২০-১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষজন।

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা মোস্তফা হোসেন বলেন, ‘দেশি কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণে ভারতীয় মরিচের চাহিদা রয়েছে। সেই কারণে এখানে কিনতে এসেছি। নিয়মিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছি। বন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ মরিচ আমদানির ফলে আজ দাম কমেছে। তবে গত সপ্তাহ থেকে দাম বাড়তে শুরু করেছিল। দাম বাড়তে বাড়তে ১৭০-১৮০ টাকায় উঠে গিয়েছিল। বাড়তি দামের কারণে বিপাকে পড়তে হয়। বৃহস্পতিবার আমদানি বেড়েছে, এ জন্য দাম কমেছে।’

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সম্প্রতি ভারতে বৃষ্টিপাত হওয়ায় মরিচ তুলতে পারেননি কৃষকরা। এ সুযোগে দেশের বাজারে দাম বেড়ে যায়। বর্তমানে আবহাওয়া ভালো হওয়ায় কৃষকরা মরিচ পাঠাতে শুরু করেছেন। এজন্য আমদানি আগের তুলনায় বেড়েছে। ফলে দাম কমেছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবার জাতীয় শোক দিবসের ছুটির কারণে একদিন বন্ধের পর বুধবার থেকে আমদানি-রফতানি শুরু হয়। বৃহস্পতিবার ৯টি ট্রাকে ৬৫ হাজার ৮৫৫ কেজি মরিচ আমদানি হয়েছে। কাঁচা পণ্য গরমে ও বৃষ্টিতে পচে নষ্ট হয়। ফলে কাস্টমের সব প্রক্রিয়া শেষে দ্রুত খালাস করা হয়।’

/এএম/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক