হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজ আমদানি, কমেছে দাম

হিলি প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৮:১২আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২০:০৫

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এতে দেশের বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। সম্প্রতি ভারত সরকারের শুল্ক আরোপ করার পর দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। তবে আমদানি অব্যাহত থাকলে দাম খুব একটা বাড়বে না বলে জানিয়েছেন পেঁয়াজ আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এই দুই জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজের ওপর শুল্ক আরোপের খবরে রবিবার (২০ আগস্ট) বন্দরে আমদানি করা ইন্দোর জাতের পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর নাসিক জাতের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। যা শনিবার ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

সোমবার (২২ আগস্ট) বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় ইন্দোর জাতের পেঁয়াজ কিছুটা কমে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর নাসিক জাতের পেঁয়াজ ৫৩ থেকে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি। তবে গতকালের চেয়ে আজ পেঁয়াজের বাজার কিছুটা কম। রবিবার বন্দর থেকে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৫৫ আর নাসিক জাতের পেঁয়াজ ৬০ টাকা দরে কিনতে হয়েছিল। পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাড়তি দামে পেঁয়াজ কিনতে আমাদের খুব সমস্যায় পড়তে হয়েছিল। তবে আজ নতুন পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমে এসেছে। বর্তমানে ইন্দোর জাতের পেঁয়াজ ৪৮ থেকে ৫০ আর নাসিক জাতের পেঁয়াজ ৫৩ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনও যে দাম রয়েছে তাতে কিনতে যেমন সমস্যা হচ্ছে, মোকামে বিক্রি করতেও সমস্যা হচ্ছে।

পাইকার সিরাজুল ইসলাম বলেন, শনিবার বন্দর দিয়ে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম প্রকারভেদে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। শুল্ক আরোপের খবরে সেই পেঁয়াজ রবিবার হলো ৫৫ থেকে ৬০ টাকা। বাড়তি দামের কারণে আমরা সেদিন পেঁয়াজ কিনতে পারিনি। সোমবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কিছুটা কমেছে। বর্তমানে ৪৮ থেকে ৫৩ টাকা কেজি দরে প্রকারভেদে বিক্রি হচ্ছে। আমদানির ফলে পেঁয়াজের দাম একটু কমলেও আগের চেয়ে বেশিই আছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, শুল্ক আরোপের ফলে বর্তমানে ভারতের বাজারে আমাদের প্রতি কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ২৮ রুপি দরে। এর সঙ্গে পরিবহন খরচ রয়েছে সাড়ে ৬ রুপির মতো। আর শুল্ক রয়েছে ৪ থেকে ৫ রুপির মতো। সব মিলিয়ে বন্দর দিয়ে বর্তমানে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে, তা আমাদের বন্দরে পৌঁছানো পর্যন্ত পড়ছে ৫১ টাকার মতো। আমদানি করা এসব পেঁয়াজ পাইকারিতে ৫২ থেকে ৫৩ টাকা দরে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহিনুর রেজা বলেন, বন্যার কারণে ভারতেই পেঁয়াজের উৎপাদন কমায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। যে কারণে তাদের সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে এবং পেঁয়াজ রফতানিতে নিরুৎসাহিত করতে গত শনিবার রাতে রফতানির ওপর ৪০ ভাগ শুল্ক আরোপ করে। কিন্তু কেজিপ্রতি কত টাকা শুল্ক পরিশোধ করতে হবে, সেটি নির্ধারণ না হওয়ায় রবিবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এদিন বন্দর দিয়ে মাত্র সাত ট্রাক পেঁয়াজ আমদানি হয়, যা আগের টেন্ডারে ছিল।

তিনি আরও বলেন, এদিন বন্দর দিয়ে প্রচুর পেঁয়াজ আমদানি হওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে, দামও কমতে শুরু করেছে। আমাদের প্রচুর পরিমাণে পেঁয়াজের এলসি খোলা রয়েছে। পাইপলাইনে প্রচুর পরিমাণে পেঁয়াজবাহী ট্রাক রয়েছে। এসব পেঁয়াজ ঢুকলে দাম খুব একটা বাড়বে না বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভারত সরকার পেঁয়াজের ওপর শুল্ক আরোপের ফলে রবিবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এদিন বন্দর দিয়ে মাত্র সাতটি ট্রাকে ২১১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। তবে সোমবার থেকে বন্দর দিয়ে নতুন শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিন বন্দর দিয়ে ৫৯টি ট্রাকে ১ হাজার ৭৯১ টন পেঁয়াজ আমদানি হয়। আজ (মঙ্গলবার) বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বিকাল ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

তিনি আরও বলেন, পেঁয়াজ যেহেতু কাঁচা পণ্য ও দ্রুত পচনশীল, তাই কাস্টমসের সব প্রক্রিয়া শেষে দ্রুত যেন বন্দর থেকে খালাস করে নিতে পারে, সে জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা রেখেছে।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি