সরকার ক্ষমতায় টিকে থাকতে সহিংসতা চাপিয়ে দিচ্ছে: জোনায়েদ সাকি

রংপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ০৯:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৩০

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকতে সহিংসতা চাপিয়ে দিচ্ছে। আমাদের পরিষ্কার দাবি সরকারের পদত্যাগ আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন- না মানলে বাধ্য করা হবে।’

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে গণসংহতি আন্দোলনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

সাকি বলেন, ‘যদি একতরফা নির্বাচনের খেলা খেলতে চায়, তা কখনও বাস্তবায়ন হতে দেবো না। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবো।’

তিনি বলেন, ‘এ সরকারের পেছনে জনগণ নেই। সারা বিশ্ব জানে বাংলাদেশ ভোট ডাকাতি ও রাতের বেলা ভোট কারচুপির দেশ। ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় যে দেশে সে দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। কারণ নির্বাচনের আগেই ফলাফল ঘোষণা করা হয়- এ হচ্ছে বাংলাদেশ। ফলে যুক্তরাষ্ট্রের মতো দেশ ভিসা পলিসি দিচ্ছে। দেশে এখন মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের