নিজ দেশে ফিরতে চেকপোস্টে বসে আছেন ভুলে বাংলাদেশে আসা ভারতীয় নারী

হিলি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ১৪:০১আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৪:০১

নিজ দেশে ফিরতে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের চেকপোস্টের গেটের পাশে বসে রয়েছেন ওয়াজেমা বেগম (৩৮) নামের এক ভারতীয় নারী। তিনি পাঁচ দিন আগে মানুষের কাছে সাহায্য চাইতে চাইতে পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়েন।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে হিলি সীমান্তের চেকপোস্টের গেটের পাশে বিজিবির সেলুটিং ডাইসের কাছে বসে রয়েছেন। তার বাড়ি ভারতের বালুরঘাট জেলার বৈষ্টমনগর থানার দাউনাপুর ক্যাম্প এলাকায় বলে জানান। ওই এলাকার মালেকুলের স্ত্রী তিনি। তার ছেলে ও মেয়ে রয়েছে বলেও জানিয়েছেন।

স্থানীয়রা জানান, পাঁচ দিন আগে ওই নারী হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় অজ্ঞান হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয় কিন্তু শরীর দুর্বল থাকায় কোথাও যেতে পারেননি। পরে এক ব্যক্তি তার বাড়িতে রেখে তার চিকিৎসা সেবাসহ খাওয়া দাওয়া করিয়ে কিছুটা সুস্থ করে তোলেন। এরপর আজ এখানে অবস্থান নিয়েছেন নিজের বাড়িতে ফেরার জন্য।

ওয়াজেমা বেগম বলেন, আমি অসুস্থ হওয়ায় ভারতের জংলিপুর হাসপাতালে ভর্তি ছিলাম। কিন্তু টাকার অভাবে ওষুধপত্র কিনে খেতে পারছিলাম না। বাধ্য হয়ে হাসপাতাল থেকে বের হয়ে মানুষের কাছে থেকে সাহায্য চাইতে শুরু করি। পথে বিভিন্ন এলাকায় সাহায্য চাইতে চাইতে সীমান্ত এলাকায় বিএসএফের কাছে সাহায্য চাইতে আসি। একপর্যায়ে পথ ভুলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসেন। পাঁচ দিন এ দেশে আছি। কতবার যাওয়ার চেষ্টা করছি কেউ যেতে দিচ্ছে না। বাংলাদেশে কে আছে আমার যে এখানে আমি থাকবো।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বলেন, আমাকে বিষয়টি কেউ জানায়নি আপনার মাধ্যমেই জানতে পারলাম। তবে এ বিষয়ে কী করা যায় সেটি দেখছি।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি