হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

হিলি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮

দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি করা খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস। এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের ২ নম্বর ওজন স্টেশনের সামনে খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে (নম্বর ডাব্লু বি ১১সি ১৫২৮) মাদকগুলো উদ্ধার করা হয়। ভারতীয় ট্রাকচালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) থেকে আমরা তথ্য পাই যে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদক পরিবহন করে নিয়ে আসা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈলবোঝাই ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকের চালকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় অ্যামপোল ৩ হাজার ৮০০ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি ও এর চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। গাড়ি খালাস হবে না এবং ট্রাক ও চালকের কারপাস আটকে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে আগামীকাল সকালে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএস/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের