বিএনপি-জামায়াতের মুরোদ কতটুকু, আমাদের জানা আছে: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ১৮:০৯আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপি-জামায়াতের মুরোদ কতটুকু, আমাদের জানা আছে। তাদের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে। যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে কোনও পেশিশক্তি টিকবে না।’

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার কাজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনও অপশক্তি দমাতে পারবে না। বিএনপি-জামায়াতের মুরোদ কতটুকু, আমাদের জানা আছে। তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল, ১০৮ ঘণ্টা পার হয়ে গেছে। কী হইছে। কিছুই করতে পারেনি।’

গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, কালীগঞ্জ থানা ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি