‘ভাগবাটোয়ারা করে খায় আওয়ামী লীগের নেতারা, দোষ হয় জাতীয় পার্টির’

গাইবান্ধা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩, ১৮:০১আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:০১

দুর্নীতি-লুটপাট করে আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আওয়ামী লীগের নেতারা সন্ত্রাসী ও টেন্ডারবাজিসহ লুটপাট করে খাচ্ছে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি উত্তরবঙ্গের ঘাঁটি। আগামীতে মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি সকল অত্যাচার ও দুর্নীতি-লুটপাট বন্ধ করবে। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, ‘দেশের মানুষের প্রতি অত্যাচার, বাড়িঘর ভাঙচুর ও হত্যাকাণ্ডসহ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগ জড়িত। এ ছাড়া সবক্ষেত্রেই আওয়ামী লীগের নেতারা ভাগবাটোয়ারা করে খায় অথচ দোষ হয় জাতীয় পার্টির।’

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা। সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে আসেন।

দলের প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আলহাজ আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন। এতে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম