দিনাজপুরে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ২ পুলিশ আহত

দিনাজপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ০৪:০০আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:০০

দিনাজপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করেছে। তবে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার পুলহাট রূপম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের গাড়িচালক কনস্টেবল দীপক ও কনস্টেবল অচিন্ত।

জানা গেছে, সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি রূপম মোড়ের দিকে আসলে সেখানে আগে থেকেই হরতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পরে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ঘটনার সময় বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার আইনি পদক্ষেপ গ্রহণসহ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের