রংপুরে ১৫ মিনিটের বিক্ষোভ করেছে বিএনপি-জামায়াত

রংপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:১২

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) নগরীর আরকে রোড বিনোদপুর এলাকায় জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা আলাদা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ১৫ মিনিটের বিক্ষোভ শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিসুর রহমান লাকুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছে। এর আগে, বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা আরকে রোড এলাকায় সমবেত হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ১৫ মিনিট স্থায়ী বিক্ষোভ শেষে দ্রুত তারা স্থান ত্যাগ করেন।

অপরদিকে জামায়াত ইসলামী বেলা পৌনে ১১টার দিকে বিনোদপুর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা অংশ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দ্রুত তারা সরে পড়েন।

জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

এর আগে, সকাল ৯টার দিকে নগরীর প্রাইম মেডিক্যাল কলেজের কাছে রংপুর-বদরগঞ্জ সড়কে মহানগর বিএনপির উদ্যোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

এ ব্যাপারে কোতয়ালী মেট্রো থানার ওসি মাহফুজার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আরকে রোডে বিএনপি ও জামায়াত ঝড়ের বেগে এসে ব্যানার নিয়ে অবরোধ স্লোগান দিয়েছে বলে শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা সটকে পড়েন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী