দোকান থেকে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে হত্যা

রংপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৫আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের বাড়ি ওই ইউনিয়নের জাফরপুর গ্রামে। তবে তিনি পায়রাবন্দেই পরিবার-পরিজন নিয়ে বাস করতেন। পায়রাবন্দ বাজারে তার একটি ওষুধের ফার্মেসি আছে। রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় আসার পথে হারুন নামে এক যুবক দলবল নিয়ে হামলা চালায়। হারুন তার হাতে থাকা দা দিয়ে চেয়ারম্যানের মাথা ও ঘাড়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে।

তাকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. সালাম তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ইউপি চেয়ারম্যান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পায়রাবন্দ বাজারসহ এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘাতক হারুনকে দাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মূল ঘাতক হারুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে জন্য পায়রাবন্দ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম