কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে আগুন

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১০ নভেম্বর ২০২৩, ১৮:০৭আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৮:২৫

কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের ডায়‌রিয়া ও আইসোলেশন ওয়া‌র্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে এতে কোনও হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর পৌ‌নে ৩টার দি‌কে ওয়া‌র্ডের ব্যালকনি‌তে রাখা ম‌্যা‌ট্রেস থে‌কে আগু‌নের সূত্রপাত হয়।

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের স্টেশন ইনচার্জ শ‌রিফুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

হাসপাতাল সূত্র জানায়, ওয়া‌র্ডের এক‌টি ক‌ক্ষের পূর্ব দি‌কের ব্যালক‌নি‌তে রাখা কিছু ম‌্যা‌ট্রেসে আগুন লা‌গে। এ সময় ওয়া‌র্ডে ১৫ শিশুসহ মোট ৩০ জন রোগী ছিল। তবে ধোঁয়া দে‌খে রোগী ও তা‌দের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাইরে বের হ‌য়ে যাওয়ায় কারও কোনও ক্ষ‌তি হয়‌নি।

ওয়া‌র্ডের সি‌নিয়র স্টাফ নার্স রো‌জিনা খাতুন ব‌লেন, ‘দুপুর ২টা ৫০ মি‌নি‌টে হঠাৎ ক‌রে ওয়া‌র্ডের এক‌টি ক‌ক্ষের ‌ব্যালক‌নি থে‌কে ধোঁয়া উড়‌তে দে‌খি। বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিট হ‌য়ে‌ছে এমন স‌ন্দে‌হে সঙ্গে সঙ্গে আমরা ‌মেইন সুইচ বন্ধ ক‌রে দিই। কিন্তু ধোঁয়া বে‌শি হ‌য়ে ক‌ক্ষের টয়‌লে‌টে আগুন ছ‌ড়ি‌য়ে পড়ে। রোগীরা দ্রুত ওয়ার্ড থে‌কে বাই‌রে বের হ‌য়ে যান। প‌রে ৯৯৯-এ ফোন কর‌লে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

ক্ষয়ক্ষ‌তির প্রশ্নে রো‌জিনা ব‌লেন, ‘আগু‌নের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হ‌য়ে প‌ড়ে। রোগীরা ধোঁয়া দে‌খে বের হ‌য়ে যাওয়ায় কারও কোনও ক্ষ‌তি হয়‌নি। শুধু পুরাতন কিছু ম‌্যা‌ট্রেস পু‌ড়ে গে‌ছে।’

আছমা না‌মে ওয়া‌র্ডের এক রোগী ব‌লেন, ‘কেমন ক‌রে আগুন লাগ‌ছে জা‌নি না। আগু‌নের ধোঁয়া দে‌খে আমরা বাইরে বের হ‌য়ে গে‌ছি।’ 

ফায়ার সা‌র্ভিসের স্টেশন ইনচার্জ শ‌রিফুল ইসলাম ব‌লেন, ‘সম্ভবত কোনও রোগীর স্বজন বা অন‌্য কারও সিগা‌রে‌ট কিংবা ক‌য়েলের আগুন থে‌কে ব্যালক‌নি‌তে রাখা ম‌্যা‌ট্রেসে আগুন লা‌গে। প‌রে ওই আগুনে টয়‌লে‌টের দরজাও পু‌ড়ে যায়। আমরা খবর পে‌য়ে দ্রুত পৌঁছে আগুন নি‌ভি‌য়ে ফে‌লি। অন‌্য কোনও ক্ষয়ক্ষ‌তি হয়‌নি।’ 

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসক ডা.শাহীনুর রহমান সরদার ব‌লেন, ‘আগুনে তেমন কোনও ক্ষ‌তি হয়‌নি। কারণ অনুসন্ধা‌নে আমরা এক‌টি তদন্ত ক‌মি‌টি কর‌বো।’

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম